শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে কারচুপির অভিযোগের প্রমাণ চেয়ে ১২৪ আমলার চিঠি পটুয়াখালীতে ফুটবল নিয়ে বিরোধে তরুণের মৃত্যু, স্বজনদের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বলে তোপ দাগলেন রাশেদ খাঁন দিল্লিতে বিক্ষোভ ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়সহ আটক একঝাঁক নেতা প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, বিক্ষোভে উত্তাল রাজধানী এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে ফের পরীক্ষার সুযোগের পরিকল্পনা দিল্লির বিক্ষোভ ঠেকাতে সিজেপি কর্মীদের ধরপাকড় ও তৎপরতা বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন: সরকারি সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

মাগুরা প্রতিনিধি ঃ

আগামী ২৮ জুন রবিবার সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় মাগুরা সিভিল সার্জন কনফারেন্স হলরুমে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইমতিয়াজ হোসেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, মাগুরা সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মহসিন উদ্দিন ফকির, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আউয়াল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, মাগুরা বি এম এর সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল হাই ও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফজাল হোসেন প্রমূখ। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিটামিন এ নিয়ে এবং এর রোগ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডাক্তার দেবপ্রিয়া সরকার।

সভায় জানানো হয়, এ বছর জেলায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। জেলায় মোট ৯৪১ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ১ হাজার ৯৯৯ জন মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবক এবং ১১৭ জন সুপারভাইজার কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ