বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শপিংমল-দোকান খোলা রাখার নতুন সময় নির্ধারণ কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা, হস্তান্তর প্রক্রিয়া চলছে ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ বিরামপুরে পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত খুলনায় ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র‍্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

প্রতিবেদকের নাম

ইনডেক্সনিউজ ডেস্ক ঃ ‘রবি এলিট’ প্রোগ্রামে যুক্ত হয়েছে আরও ১৬টি ব্র‍্যান্ড। এখন থেকে এসব ব্র‍্যান্ডের বিভিন্ন পণ্য ও সেবায় ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকেরা।

রবি এলিট প্রোগ্রামের নতুন অংশীদার ব্র‍্যান্ডগুলো হলো- বাসনওয়ালা, কার্টআপ, কফি ওয়ার্ল্ড, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (এয়ারপোর্ট ব্রাঞ্চ), হোটেল গ্র‍্যান্ড পার্ক, এমএইচও গ্লোবাল গ্রুপ (এএইচজেড ও এমআইই), মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেড, ওশান ভিউ হোটেল অ্যান্ড কনভেনশন, অথবা ডটকম, পাঠাও, পারসোনা, পোরসেলেনিয়া, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, তুরাগ অ্যাক্টিভ এবং ওয়াচেস ওয়ার্ল্ড।

নতুন এসব ব্র‍্যান্ড পার্টনার যুক্ত হওয়ার ফলে রবি এলিট গ্রাহকেরা এখন ভ্রমণ ও আতিথেয়তা, লাইফস্টাইল, ইলেকট্রনিকস, ফ্যাশন, মোবিলিটি ও দৈনন্দিন সেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও বিশেষ সুবিধা পাবেন।

রবি এলিট হলো রবি আজিয়াটা পিএলসির একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। এলিট গ্রাহকদের জন্য বছরজুড়ে থাকে এক্সক্লুসিভ সব লাইফস্টাইল সুবিধা। বিভিন্ন পণ্য ও সেবামূল্যে আকর্ষণীয় ছাড় পান রবি এলিট গ্রাহকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ