মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে রাজধানীর মগবাজার, বনশ্রী ও খিলগাঁওসহ পূর্বাঞ্চলের একাংশে এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে আকস্মিক বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এ সময় সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে এই বিপর্যয়ের কারণ জানা সম্ভব হয়নি। জাতীয় গ্রিড সচল করতে বর্তমানে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। জাতীয় গ্রিডের ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।