রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা গ্রামে দেখা দিয়েছে যমুনার ভাঙ্গন

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে| পানি বাড়ার কারণে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা গ্রামের যমুনা নদীর ডানতীল রক্ষা বাঁধের প্রায় ৪০ মিটার এলাকা আকস্মিক ভাবে ধ্বসে ও দেবে গেছে| এতে ওই এলাকায় ভাঙ্গন আতং&ক দেখা দিয়েছে| থেমে নেই ভাটপিয়ারী এলাকার ভাঙ্গন|

পানি উন্নয়ণ বোর্ড ইতোমধ্যে ওই স্থানে জিও ব্যাগ ফেলা শুরু করেছে| এছাড়া জেলার চৌহালী উপজেলায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে| এতে করে নদীর তীরবর্তি নিম্নাঞ্চলে নদীর পানি ধিরে ধিরে প্রবেশ করছে| গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় মাত্র ৪ সেন্টিমিটার কমে বিপদ সিমার ২৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে| সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, বর্তমানে যমুনা নদীর পানি কখনও বাড়ছে আবার কখনও কমছে|

এদিকে যমুনা নদীতে পানি বাড়ার কারণে জেলার চৌহালী উপজেলার চর সলিমাবাদ এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে| ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা| একই সাথে সিরাজগঞ্জ ক্রসবার বাঁধ ৩ এবং ৪ এর মাঝের অংশের অর্ধিকাংশ স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে|

এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, আমি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি| ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগভর্তি বালুর বস্তা ফেলা হচ্ছে| বর্তমানে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ