শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খানঃ

চার ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাবনা-রাজশাহী ট্রেন চলাচল। মাঝপথে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সকাল ৯টা থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে একটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। পাবনার টেবুনিয়া স্টেশনে পৌঁছালে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা।
পরে ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ইঞ্জিনটি সরানোর পর রাজশাহীর দিকে ছেড়ে যায় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ