রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের পুনর্বাসনের আগে বিচারের দাবি হাসনাত আবদুল্লাহর ৭ নভেম্বরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপি-র ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু এআই যুগে সফটওয়্যারের কোয়ালিটি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ ব্যাংক এশিয়ায় কল সেন্টার ম্যানেজার পদে নিয়োগ রাষ্ট্রপতি: ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জন সম্ভব সিলেট টেস্টে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে যত রেকর্ড হৃদয়ের রেকর্ড ২৪২ রানে ভর করে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ

২৮৫ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ আটক

প্রতিবেদকের নাম


মোঃ মাহবুবুল আলম খান :
সিরাজগঞ্জে ১ হাজার ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৮৫ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।
রোববার (২২ আগষ্ট) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলগেইট ও রহমতগঞ্জ এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব। আটকরা হলেন, পৌর এলাকার রহমতগঞ্জ দুই নম্বর গলির আব্দুল লতিফ মোল্লার ছেলে মোহাম্মদ রানা (২২) ও কাজিপুর উপজেলার খুদবান্ধির মৃত রসুল মিয়ার ছেলে সুমন রেজা (২২)।
সোমবার (২৩ আগষ্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নিউ ঢাকা রোডের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯১০ পিচ ইয়াবাসহ সুমন রেজা নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। একই রাতে শহরের রহমতগঞ্জ এলাকায় অপর এক অভিযানে ২৮৫টি নেশা জাতীয় Buprenorphine Injectione ইনজেকশনসহ রানা নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ