বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘অ্যামেজিং ব্যাগ’ উপহার কার্যক্রমের মাধ্যমে হাট ইয়াই-এ ‘অ্যামেজিং থাইল্যান্ড পাসপোর্ট প্রিভিলেজেস’ চালু হলো ২০২৬ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা বন্ড তালিকায় নতুন ১২ দেশ সিরাজগঞ্জের দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্যশৈলীর স্থাপনা আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ চালু হচ্ছে BIWTC এর নতুন জাহাজ গন্তব্য হাতিয়া আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব বিশ্বকাপের আমেজ ছড়াতে ঢাকায় ফুটবল ফিয়েস্তা গরুর মাংস খাওয়ার পর ভুলেও যে খাবার খাবেন না ঝিনাইদহে বটগাছের ডালের উপর রেস্টুরেন্ট-উৎসুক মানুষের ভিড় বাজারে এলো স্যামসাংয়ের নতুন তিন মডেলের চেস্ট ফ্রিজার

ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
add

আতিক মাহমুদ আকাশ (রিপোর্টার)

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটায় বাধা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীনদের একটি সংগঠন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সম্মেলনে ভুক্তভোগী কৃষকেরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

লিখিত বক্তব্যে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ জানান, তারা দীর্ঘদিন ধরে সোনাইডাঙ্গা বিলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। জমিটি পরিত্যক্ত হওয়ায় সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত এবং এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। ইতোমধ্যে আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন।

তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালী জোতদার গোলাম হোসেন গং ধান কাটতে বাধা দিচ্ছে এবং ভূমিহীনদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এতে তারা আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে দুর্ভোগ বেড়েছে।

এ অবস্থায় তারা প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে ধান কাটার সুযোগ নিশ্চিত করা এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি মো. রহমত আলী, নিজেরা করি সংস্থার রায়গঞ্জ উপজেলার অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান, নিজেরা করি সংস্থার রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলীসহ ভূমিহীন সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ