সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি নিষ্কাশনের খাল বন্ধ করায় জলাবদ্ধতা, বিপাকে এলাকাবাসি বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে – উপপরিচালক মোঃ আব্দুর রফিক ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণা প্রয়োজন : মির্জা ফখরুল দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ব্রাজিলের বিপক্ষে ১০ ‘ভিনদেশি’ নিয়ে মাঠে নেমেছিল মরক্কো!

মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি ঃ

মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রবিবার ১৪ জুন সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাশ্বতী শীল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ আহমেদ,মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বারের সাধারণ সম্পাদক এড, শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রীসেন্ট সোসাইটির সহ সভাপতি এড, আহমেদ হোসেন, মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহশীন ফকির, আদর্শ কলেজের অধ্যক্ষ কাজিয়ার রহমান, পরিচালক এন এস আই , মাগুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক তাজুল ইসলাম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সভাপতি মোস্তফা , জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদ আহম্মেদ, বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বক্তব্যে বলেন, মাগুরা জেলা মানুষের বসবাসের উপযোগী রাখতে করনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষায় তারা জনগনের সহযোগীতা কামনা করেন। সভায় বক্তারা মাদক, সামাজিক দাঙ্গা, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়ার টেবিলে উৎসাহীত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান। শিক্ষকদের নীতি নৈতিকতার সাথে দ্বায়িত্ব পালন করার আহবান জানান হয় বক্তারা।

সভায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাগুরা পুলিশ সবাই সময় তৎপর রযেছে। তিনি ক্লুলেচ মামলার ঘটনা উদঘাটনসহ বেশ কিছু সাফল্য তুলে ধরে আইন শৃঙ্খলা রক্ষায় জনগনের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ