সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
এই বাজেট বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক : জিএম কাদের জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা মামলার রায় ২৮ জুন ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর ঘণ্টাকাল বৃষ্টিতেই জলাবদ্ধতা: ৬৭ নং গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি খুলনায় সোনাডাঙ্গা মডেল থানার ওসির সাথে ‘নিরাপদ খুলনা চাই’ থানা কমিটির মতবিনিময় হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? তিউনিসিয়ার জালে ৫ গোল, বিশ্বকাপ মাতিয়ে শুরু সুইডেনের যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে ট্রাম্পপন্থিদের উচ্ছ্বাস, স্পষ্ট ব্যাখ্যা চায় ডেমোক্র্যাটরা

খুলনায় সোনাডাঙ্গা মডেল থানার ওসির সাথে ‘নিরাপদ খুলনা চাই’ থানা কমিটির মতবিনিময়

খুলনা প্রতিনিধি ঃ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘নিরাপদ খুলনা চাই’ সোনাডাঙ্গা থানা শাখার নেতৃবৃন্দ।

গতকাল রবিবার ১৪ জুন দুপুর ১টায় ওসির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনাডাঙ্গা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় ওসির হাতে নিরাপদ খুলনা কার্যক্রমের অনুলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি: সরদার বাদশা,সাধারণ সম্পাদক: শেখ মোঃ দেলোয়ার হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: মোঃ আলী, সহ-সভাপতি: তালুকদার মোহাঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক।

খন্দকার ইসলাম হোসাইন চুন্নু, সহ-প্রচার সম্পাদক: মনিরা ইয়াসমিন মনি, সদর থানার আহ্বায়ক: মোঃ আকরাম হোসেন, সদস্য: সুমায়া খাতুন সোনাডাঙ্গা থানা শাখাআহ্বায়ক: সুলতান মাহমুদ সুমন,যুগ্ম আহ্বায়ক: আখিরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক: মোঃ হুমায়ুন কবির,শামীম রেজা, মোঃ মিজানুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ আজাদ।

শেখ মোঃ মশিউর রহমান, শেখ রাজু আহমেদ রাজ, মোঃ জিয়াউর রহমান, মোঃ ওবায়দুল্লাহ খান, ইয়াসিন আরাফাত সাগর এবং মুর্শিদা বেগম সহ আরো অনেকে, মতবিনিময়কালে অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানাকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। সামাজিক অপরাধ রোধে ‘নিরাপদ খুলনা চাই’ এর মতো সামাজিক সংগঠনগুলোর ভূমিকা প্রশংসনীয়।” সংগঠনের নেতৃবৃন্দও সোনাডাঙ্গা থানার যেকোনো ভালো এবং জনকল্যাণমূলক কাজে পুলিশ প্রশাসনকে মাঠপর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি এলাকার সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ