শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল চাঁদপুরে মৎস্য বিভাগের নজরদারির অভাবে বাড়ছে পাঙ্গাশের পোনা বিক্রি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম অপরিবর্তিত বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন, সৌদিতে মৃত্যু ৫৪ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের প্রস্তুতি পাকিস্তানের দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিল কানাডা

কেএমপি’র পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

খুলনা প্রতিনিধি ঃ

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক “৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের বয়রাস্থ পুলিশ লাইন্সে ফলজ ও বিরল প্রজাতির ফুলগাছের চারা রোপণ করা হয়।

আজ বুধবার ১৭ জুন বেলা ১১ টা ৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে পুলিশ লাইন্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে পুলিশ কমিশনার মহোদয় নিজ হাতে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য বৃদ্ধি ও পুকুরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

উল্লেখ্য, কেএমপি’র পুলিশ লাইন্সকে সবুজায়ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির মোট ৩২৬টি ফলজ ও বিভিন্ন প্রজাতির ফুলগাছের চারা রোপণ করা হয়েছে। পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে কেএমপি’র এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত কর্মসূচিতে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রেজাউর রহমান-সহ বিভিন্ন পদমর্যাদা অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ