সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক ঃ

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে, পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো তারা। এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ দলে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে, পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো তারা। এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ দলে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

সিয়াটলের লুমেন ফিল্ডে শুরু থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মার্কিনীদের দাপট। চোটের কারণে দলটির সুপারস্টার ক্রিস্টিয়ান পুলিসিচ এ ম্যাচে খেলতে না পারলেও, যুক্তরাষ্ট্রের আক্রমণের ধার একটুও কমেনি।

১১ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। মার্কিন ফরোয়ার্ড বালোগানের বাড়ানো ক্রস থেকে নিজেদের জালে বল পাঠিয়ে, আত্মঘাতী গোল করেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস।

যুক্তরাষ্ট্র দ্বিতীয় গোলটি পায় বিরতির ঠিক আগে। সের্হেনিও দেস্তের জোরালো শট ডিবক্সে প্রতিপক্ষের গায়ে লেগে উপরে উঠে গেলে, হেডারে বল জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও, ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

১৯৩০ সালের পর, এই প্রথম ফিফা বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতল যুক্তরাষ্ট্র। ৯৬ বছর আগের মধুর স্মৃতি ফিরিয়ে এনে, প্রত্যাশা বাড়িয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।স্বাগতিকরা নকআ্উট পর্বে উঠলেও, এখনো নিশ্চিত হয়নি গ্রুপ সেরা। ডি-গ্রুপে শীর্ষস্থান দখল করে রাখা যুক্তরাষ্ট্রের ভালো সম্ভাবনা রয়েছে রাউন্ড অফ থার্টি টু’তে গ্রুপ সেরা হয়ে যাওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ