শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যশোরে ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু খুলনায় বাল্য বিবাহরোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চৈতালী চক্রবর্তী কার এজন্ডা বাস্তবায়ন করতে চায় ! শিশু ইসমাইলকে বেত দিয়ে অত্যন্ত নিষ্ঠুর ভাবে মারধরের ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১শ’ ৩৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস গোলাম আহমাদ মোর্তজা ও পিনাকী ভট্টাচার্য: ইতিহাস অনুসন্ধানের নতুন ধারা

কানাডা হারল ২-১ ব্যবধানে, গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক ঃ

কানাডাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফিফা বিশ্বকাপে বি-গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড। গ্রুপের দ্বিতীয় হয়ে স্বাগতিক কানাডাও নিশ্চিত করেছে নকআউট পর্ব।অন্যদিকে কাতারের বিপক্ষে দারুণ লড়ে, ৩-১ গোলে জিতেছে বসনিয়া ও হার্জেগোভিনা।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে বসনিয়ারও আশা রয়েছে বি-গ্রুপ থেকে নকআউটে কোয়ালিফাই করার। বিশ্বকাপে বি-গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে সমানে সমান লড়েছে সুইজারল্যান্ড ও কানাডা। তবে কোনো দলই গোলের দেখা পায়নি।দৃশ্যপট বদলে গেছে বিরতির পর।

দ্বিতীয়ার্ধে ফেভারিটের মতোই খেলেছে সুইসরা। ৪৬ মিনিটে প্রথম লিড রুবেন ভারগাসের নৈপুন্যে।এর খানিকক্ষণ বাদে ব্রিল এমবোলোর এসিস্টে, জোহান মানজাম্বির গোলে ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড।

৭৬ মিনিটে চমক দেন প্রমিস ডেভিড। বদলি নামার ১ মিনিটের মাথায় গোল করে, কানাডাকে লিড এনে দেন এই স্ট্রাইকার।

সুইসদের বিপক্ষে ড্র করার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি কানাডা। স্বাগতিকদের হারিয়ে সুইজারল্যান্ড বি-গ্রুপের চ্যাম্পিয়ন। সুইসদের সাথে কানাডাও নকআউট পর্বে উঠেছে।

এদিকে বিশ্বকাপে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে বসনিয়া ও কাতার দু’দলই মরিয়া হয়ে লড়েছে প্রথমার্ধে।

গোছানো ফুটবলে বসনিয়া ছিল বেশ আক্রমণাত্মক। ডি বক্সের বাইরে থেকে আলাজ-বেগোভিচের দুর্দান্ত শটে ম্যাচের ২৯ মিনিটে গোলের দেওয়া পায় বসনিয়া।

এর ৫ মিনিটে বাদে এডিন জিকোর জোরালো শট থেকে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। প্রথমার্ধেই তৃতীয় গোল পেয়ে যেতো বসনিয়া, এডিন জিকোর শট বার পোস্টে লেগে ফিরে না এলে।

তবে এরপরই কিছুটা ঘুরে দাঁড়ায় কাতার। এডমিলসনের এসিস্টে গোল করেন হাসান আল হাইদোস। বিরতির আগে সমতায়ও ফিরতে পারতো কাতার। মিগুয়েলের শট পোস্টে লেগে ফিরে আসায় তা হয়নি।

দ্বিতীয়ার্ধেও শাণিত আক্রমণ বসনিয়ার। এরমিন মাহমিচ দলটির পক্ষে তৃতীয় গোল করেন। ৩-১ গোলে কাতারকে হারিয়ে, নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল বসনিয়া। ভালো সম্ভাবনা রয়েছে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার। তবে নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ