শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যশোরে ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু খুলনায় বাল্য বিবাহরোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চৈতালী চক্রবর্তী কার এজন্ডা বাস্তবায়ন করতে চায় ! শিশু ইসমাইলকে বেত দিয়ে অত্যন্ত নিষ্ঠুর ভাবে মারধরের ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১শ’ ৩৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস গোলাম আহমাদ মোর্তজা ও পিনাকী ভট্টাচার্য: ইতিহাস অনুসন্ধানের নতুন ধারা

দুইবার পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো

স্পোর্টস ডেস্ক ঃ

ম্যাচের শুরুতেই চমক দেখিয়েছিল হাইতি। প্রথমার্ধে দারুণ লড়াই করে তারা দুইবার এগিয়েও গিয়েছিল। তবে হাল ছাড়েনি মরক্কো। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হাইতি। তাদের চাপে মরক্কোর রক্ষণকে বেশ কয়েকবার বিপদে পড়তে হয়। প্রথমার্ধে দুইবার এগিয়ে গিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছিল ক্যারিবীয় দেশটি।

তবে প্রতিবারই দ্রুত জবাব দেয় মরক্কো। সমতায় ফিরে এসে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে তারা। বিরতির পর আরও সংগঠিত ফুটবল খেলতে থাকে আফ্রিকার প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে আরও দুটি গোল করে মরক্কো। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

তবে জয় পেলেও গোল ব্যবধানের হিসেবে গ্রুপসেরা হতে পারেনি মরক্কো। ফলে ‘সি’ গ্রুপের রানার্স-আপ হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নিতে হয়েছে তাদের।

অন্যদিকে টুর্নামেন্টে আর কোনো ম্যাচ না থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে হাইতিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ