শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যশোরে ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু খুলনায় বাল্য বিবাহরোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চৈতালী চক্রবর্তী কার এজন্ডা বাস্তবায়ন করতে চায় ! শিশু ইসমাইলকে বেত দিয়ে অত্যন্ত নিষ্ঠুর ভাবে মারধরের ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১শ’ ৩৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস গোলাম আহমাদ মোর্তজা ও পিনাকী ভট্টাচার্য: ইতিহাস অনুসন্ধানের নতুন ধারা

ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১শ’ ৩৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস

ভোলা প্রতিনিধি ঃ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময়ে অনুষ্ঠিত হয়।

এই বছর ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১শ’ ৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ৩৪ হাজার ৩শ’ ৬৯ জন শূন্য থেকে ৬ মাস পর্যন্ত এবং ৬ মাসের উপর থেকে ৫৯ মাস পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ৭শ’ ৭৬ জন শিশুকে খাওয়ানো হব। আগামী ২৮ জুন রবিবার সারা দেশের ন্যায় একযোগে ভোলায়ও নিরবিচ্ছিন্নভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২শ’ ৭১ জন স্বাস্থ্যকর্মী, ১শ’ ২৭ জন পরিবার পরিকল্পনা কর্মী, ২শ’ ২১ জন সিএইচসিপি এবং ২ হাজার ২শ’ ১৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন ডা: মনিরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো: মনিরুজ্জামান খান, ভোলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা: নাইমুল হাসানাত প্রমূখ। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ