রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ উলিপুরে ১৭তম হাজী সম্মিলন অনুষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটি জেনারেলে রুপান্তরিত করার প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি পীরগঞ্জে অগ্নিকান্ডে ৩ পরিবারের ৫ বসত ঘরসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভুত নাটোরে নলডাঙ্গায় নজরুল বর্ষ পালন উপলক্ষে পুরস্কার বিতরণ বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত।। বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা ৫০ শয্যার হাসপাতালে ৯৪ রোগী- মেঝে-বারান্দায় শয্যা সেবা দিতে ক্লান্ত চিকিৎসক-নার্সরা জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সবার: প্রধানমন্ত্রী বিশ্বকাপ ২০২৬ : শেষ ষোলোতে কার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে

মাগুরায় মার্কিন সাম্রাজ্যবাদের সাথে স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ

মাগুরা প্রতিনিধি ঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট মাগুরা জেলার উদ্যোগে ২৯ জুন ২০২৬ সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘Agreement on Reciprocal Trade (ART)’ নামক একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি বাংলাদেশের অর্থনীতি, কৃষি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের আজকের সমাবেশ থেকে সরকারের প্রতি দ্ব্যর্থহীন ভাষায় জানানো হয়, এই চুক্তি বাতিল না হলে তীব্র গণআন্দোলন অনিবার্য।

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, জেলা সদস্য মশিউর রহমান, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক বাচ্চু চোপদার, সহসভাপতি শেখ আব্দুল মান্নান, উদীচী শিল্পী গোষ্ঠী মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সংগঠক ঝলক দত্ত।

বক্তারা বলেন, একটি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার কেবল রুটিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই সীমা লঙ্ঘন করে দেশবাসীকে না জানিয়ে এমন একটি চুক্তি স্বাক্ষর করেছে যার মেয়াদ আগামী ১৫ বছর পর্যন্ত বিস্তৃত।

এই চুক্তিটি মোট ১৭৭ পৃষ্ঠার, কিন্তু মার্কিন পক্ষ মাত্র ৩২ পৃষ্ঠা জনসমক্ষে প্রকাশ করেছে। আর বাংলাদেশ সরকারতো দেশবাসীকে জানানোর প্রয়োজনই বোধ করছেনা। আগামী ১৫ বছরে আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি দামে কমপক্ষে ১,৫০০ কোটি ডলার (প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা) মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) যুক্তরাষ্ট্র থেকে কিনতে বাধ্য থাকবে বাংলাদেশ।

প্রতি টনে আন্তর্জাতিক বাজারের চেয়ে ৭৫ ডলার বা ৯০০০/- টাকা বেশি মূল্যে আগামী পাঁচ বছর প্রতি বছর ৭ লাখ টন গম বাধ্যতামূলকভাবে কিনতে হবে। আন্তর্জাতিক বাজারদরের চেয়ে অনেক বেশি দামে ২৬ লাখ টন সয়াবিন ও সয়াবিনজাত পণ্য আমদানি করতে হবে, যার মূল্য দাঁড়াবে প্রায় ১২৫ কোটি ডলার।

তুলা, ফলমূল ও কৃষিপণ্য বাজারদরের বাইরে ৩৫০ কোটি ডলার বা ৪২ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের বাধ্যবাধকতা রয়েছে। মার্কিন বেসামরিক কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে বিনা দরপত্রে ৪৫ হাজার কোটি টাকায় ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি ইতিমধ্যে গত ৩০ এপ্রিল করে ফেলেছে। যা সরকারি ক্রয়বিধির সরাসরি লঙ্ঘন। বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্র ৬,৭১০টি পণ্যে শুল্কছাড় পাবে; বিপরীতে বাংলাদেশ পাবে মাত্র ১,৬৩৮টি পণ্যে — যার অধিকাংশই রফতানির সামর্থ্য বাংলাদেশের নেই।

সবচেয়ে বিধ্বংসী দিকটি হলো: চুক্তিতে মাছ, মাংস, মুরগি, দুধসহ সব কৃষিপণ্যের অবাধ আমদানির বাধ্যবাধকতা রয়েছে। এতে বাংলাদেশের পোলট্রি, মৎস্য, ডেয়ারি ও দুগ্ধ খাতে কর্মরত কোটি মানুষের জীবিকা ধ্বংসের মুখে পড়বে। তৈরি পোশাক শিল্পও বিপন্ন হবে মার্কিন তুলা ব্যবহারে বাধ্যবাধকতা পরিবহন খরচ বাড়াবে, প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ।

চুক্তির শর্তানুযায়ী, মার্কিন বাণিজ্য স্বার্থের পরিপন্থী কোনো দেশ—অর্থাৎ চীন, রাশিয়া—এর সাথে বাংলাদেশ কোনো বাণিজ্যচুক্তি করতে পারবে না। ইতোমধ্যে রাশিয়া থেকে জ্বালানি কিনতে মার্কিন ‘ছাড়পত্র’ চাইতে হচ্ছে। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্য এটি অপমানজনক। সামরিক সরঞ্জাম ক্রয়েও নির্ভরশীলতা চাপিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ