বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ও বিচারের দাবি স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ যেন দেখার কেউ নেই- সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ গোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিআইজি দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা খুলনার লবণচরা ১১ বোতল মদ ও ৪০ পিচ ইয়াবা সহ ১জন গ্রেফতার যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক আহত নেইমারকে কেন নামাননি, জানালেন ব্রাজিল কোচ

বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো মন্ত্রণালয়

নিজস্ব প্রতি‌বেদক ঃ

বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে বিশেষ বার্তা দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

গতকাল সোমবার (২৯ জুন) দিবাগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ বিষয়ে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিদ্যুতের গ্রাহক পর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুন ২০২৬ মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে মর্মে অভিযোগ বিভিন্ন সূত্র হতে জানা যায়। গ্রাহক হয়রানি লাঘবের নিমিত্ত অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিসমূহকে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

এমতাবস্থায় সম্মানিত গ্রাহকবৃন্দকে অতিরিক্ত বিল সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিসমূহের সঙ্গে সরাসরি অথবা হটলাইনসমূহে যোগাযোগ করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।

হটলাইনসমূহ:-

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯

বিপিডিবি এর কল সেন্টার- ১৬২০০

পবিবো এর কল সেন্টার- ১৬৮৯৯

ডিপিডিসি লিঃ এর কল সেন্টার- ১৬১১৬

ডেসকো লিঃ এর কল সেন্টার- ১৬১২০

নেসকো লিঃ এর কল সেন্টার- ১৬৬০৩

ওজোপাডিকো লিঃ এর কল সেন্টার- ১৬১১৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ