শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আইন: অনলাইন জুয়া-বেটিংয়ে ১০ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা ঝিনাইদহে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এলপিজির নতুন দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫২৮ টাকা ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, থানায় ঘাতকের আত্মসমর্পণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’ খুলনার তেরখাদায় ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকরা গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন হোমনয় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সংসদ সদস্য কতৃক মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

মাগুরা প্রতিনিধি ঃ

মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ওএডিপির অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার ১ জুলাই দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের সভাপতি রূাবাইয়াত হোসেন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

এ সময় জেলার ৬৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সকল উপকরণ বিতরণ করা হয়। মাগুরা সদর উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ