সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু: সিলেটকে পর্যটন ‘হাব’ হিসেবে গড়তে কাজ করছে সরকার: বানিজ্যমন্ত্রী হিলি সীমান্তে ছোলা বুট ও সরিষা উদ্ধারের একদিন পর ট্রাক চালক ও হেলপার সহ ৪ জনকে আটক নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে সব শেষ তাপসের দেশবাসীর কাছে সাহায্যের আবেদন বিদ্যুতের লোডশেডিংয়ে দিশেহারা রৌমারী-রাজিবপুরের ৩ লাখ মানুষ প্রতিকারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক,প্রাইভেটকার জব্দ আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ জন এবং আহত ৫৬১ জন কুড়িগ্রামের মোঘলবাসা নৌকা ঘাটে সাংবাদিককে হয়রানির অভিযোগ

ইরানের শহীদ নেতা আলী খামেনেয়ীর শেষ বিদায়ের অনুষ্ঠান প্রতিরোধের প্রদর্শন : গার্ডিয়ান

ইনডেক্স নিউজ ডেস্ক ঃ

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের শহীদ নেতার শেষ বিদায়ের অনুষ্ঠানে প্রতিরোধের প্রদর্শন এবং প্রতিশোধের দাবির বহিঃপ্রকাশ ঘটেছে।

ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শেষ বিদায় অনুষ্ঠান তেহরানে বিপুলসংখ্যক শোকাহত মানুষের উপস্থিতিতে শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে,শুক্রবার সন্ধ্যা থেকেই হাজারো মানুষ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা (ঈদের নামাজের মাঠ) এলাকায় জড়ো হন এবং শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে যোগ দেন।

প্রতিবেদন অনুযায়ী, ভোর থেকেই মোসাল্লার আশপাশের সড়কগুলো জনসমাগমে পূর্ণ হয়ে যায়। অংশগ্রহণকারীরা পতাকা ও ধর্মীয় প্রতীক বহন করে শোক প্রকাশ করেন। তাদের কণ্ঠে ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে,ছয় দিনের বিভিন্ন অনুষ্ঠানে মোট প্রায় ৩ কোটি মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

দ্য গার্ডিয়ান এই বিদায় অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরোধ ও শক্তির প্রদর্শন হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শোকাহতদের মধ্যে অনেকে স্লোগান দিয়ে সাম্প্রতিক ঘটনাগুলোর জন্য দায়ীদের বিরুদ্ধে “প্রতিশোধ” দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ