সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু: সিলেটকে পর্যটন ‘হাব’ হিসেবে গড়তে কাজ করছে সরকার: বানিজ্যমন্ত্রী হিলি সীমান্তে ছোলা বুট ও সরিষা উদ্ধারের একদিন পর ট্রাক চালক ও হেলপার সহ ৪ জনকে আটক নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে সব শেষ তাপসের দেশবাসীর কাছে সাহায্যের আবেদন বিদ্যুতের লোডশেডিংয়ে দিশেহারা রৌমারী-রাজিবপুরের ৩ লাখ মানুষ প্রতিকারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক,প্রাইভেটকার জব্দ আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ জন এবং আহত ৫৬১ জন কুড়িগ্রামের মোঘলবাসা নৌকা ঘাটে সাংবাদিককে হয়রানির অভিযোগ

আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’

বিনোদন ডেস্ক ঃ

ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ কয়েকটি পরিবারের গল্প একত্রিত করে তৈরি হয়েছে এই ধারাবাহিক নাটক। গল্পে দেখা যাবে রাজীব নামের এক তরুণ তার বাবার ব্যবসায় আগ্রহী না হয়ে অভিমান করে ফুচকার দোকান খোলেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে নতুনভাবে জীবনকে চিনতে চায় রাজীব।

অন্যদিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরে দাবাপ্রেমী জুলমত আলীর বাড়িতে ভাড়াটে হিসেবে থাকেন তিন বেকার যুবক খোকা, বদি ও মামুন। বেকার জীবন থেকে বাঁচতে তিনজনই চেষ্টা করেন জুলমত আলীর মেয়ের মন জয় করে তাকে বিয়ে করতে।

নাটকটি নিয়ে সঞ্জিত সরকার বলেন, “জীবনের নানা চাপে, চরিত্ররা কে কতটা ‘ম্যানেজ’ করতে পারে, সেটিই দেখা যাবে ‘ম্যানেজ মাস্টার’ নাটকের গল্পে।

রচনা ও পরিচালনা সঞ্জিত সরকার, অভিনয়ে: যাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডাঃ এজাজুল ইসলাম, শামীমা নাজনীন মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ। রাত ১০.০০ টায় প্রতি শুক্র,শনি,রবি ও সোমবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ