সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অটোরিকশার পার্কিং চার্জ কমানোর দাবীতে সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও খুলনায় পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতা কচির মরদেহ উত্তোলন পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত সৈয়দপুরের শ্রম কল্যান কেন্দ্র ছাতকে বিভিন্ন আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরণ গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও এক্সক্লুসিভ ব্র্যান্ড অফারে কেনাকাটার দারুণ সুযোগ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত ৯ লক্ষাধিক টাকার ঋণ ও গাছের চারা বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতসহ ঋণের চেক বিতরণ

নাটোরে তিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

নাটোর প্রতিনিধি ঃ

নাটোরে তিনটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মাসুদ রানাকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গতকাল রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর সদর উপজেলার ভবানীগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৬ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মো. মাসুদ রানা নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ি এলাকার মো. শামসুল হক চান্দুর ছেলে।

র‍্যাব-৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ভবানীগঞ্জ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ রানাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিংড়া থানায় দায়ের করা তিনটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ