শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে নতুন পে-স্কেলের প্রস্তাব এশিয়ান গেমসে আবাসন সংকট: বাড়তি অ্যাথলেটদের নিজেদের ব্যবস্থা করতে বলল জাপান রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখছেন অনেকে: রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট আশুলিয়ায় ভুয়া পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন আবাসন সংকটে ২০তম এশিয়ান গেমস: অংশগ্রহণকারী কমাতে অলিম্পিক কাউন্সিলের দ্বারস্থ জাপান পাবনার চাটমোহরে প্রদীপের আলোয় ফিরে এল হারিয়ে যাওয়া পুঁথিপাঠের ঐতিহ্য পুনেতে পারিবারিক বিবাদ ঘিরে মর্মান্তিক ঘটনা: গ্রেপ্তার বাবা-মা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত

ভাড়া বাসায় গোপন আস্তানা নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

প্রতিবেদকের নাম

মোঃ সুমন সেখ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় গোপন আস্তানা গড়ে সঙ্ঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগে ১১ সদস্যের একটি নারী চক্রকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশের একটি দল পাঁচলিয়া বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন বয়স (৪০), নিজাম উদ্দিনের স্ত্রী খোদেনা আক্তার দিলারা বয়স (৩৫), আলমগীর হোসেনের মেয়ে আমি যা আক্তার মিনা বয়স (২৪), আনিলের মেয়ে পারভীন বয়স (৩০), মৃত শাহাবুদ্দিনের মেয়ে বৃষ্টি বয়স (২৫), হারুন মিয়ার মেয়ে রোজিনা আক্তার সাঈদা বয়স (৩০), আরজু মিয়ার মেয়ে বিউটি খাতুন বয়স (৩৫), ওস্তার মিয়ার মেয়ে শেফা আক্তার (২১), হেলাল উদ্দিনের মেয়ে তামান্না বয়স (৩০), মৃত দুলাল হোসেনের মেয়ে জুমা বয়স (২০) এবং ফরিদ হোসেনের মেয়ে সুবিনা আক্তার লাকি(২০)। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে সঙ্ঘবদ্ধ ভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তিনি আরো জানান আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে চক্রটির সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কি না এবং তারা দীর্ঘদিন ধরে কোথায় কোথায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে সে বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ