মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো অ্যাডউইজ ২.০ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক দাবি কর্তৃপক্ষের নাম পরিবর্তনসহ কারাগারের আধুনিকায়নে বড় উদ্যোগ: জানালেন কারা মহাপরিদর্শক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আখাউড়ায় বিয়ের আসরে আস্ত খাসি নিয়ে বিবাদ: বিয়ে ভেঙে বরপক্ষকে বিদায় কনেপক্ষের রোহিঙ্গাদের ‘বাঙালি’ আখ্যায় বাংলাদেশের কড়া আপত্তি, তলব মিয়ানমারের রাষ্ট্রদূত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত পিএসসি চেয়ারম্যানের সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ প্রেক্ষাপট: অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর দুই দিন মর্গে পড়ে ছিল কিশোরের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি, অপহরণের নাটক সাজিয়ে হাতিয়ে নেওয়া হলো

প্রেক্ষাপট: আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণ বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম

আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই বলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা সবসময়ই দাবি করব যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী তা পুরোপুরি অর্জন করতে আরও সময়ের প্রয়োজন। আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস পার হয়েছে। এই স্বল্প সময়েই তারা অনেক সংস্কার কাজ সম্পন্ন করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের নজরে এসেছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দুই-একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সঙ্গে মোকাবেলা করেছি। তিনি উদাহরণ হিসেবে বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি হয়েছিল। বাংলাদেশও এর বাইরে ছিল না। তবে আমরা দীর্ঘ এক মাস কোনো জ্বালানি তেলের বা গ্যাসের মূল্য বৃদ্ধি করিনি। বোরো মৌসুম শেষ হওয়ার পর সহনীয় মাত্রায় মূল্য সমন্বয় করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের গ্যাস ও জ্বালানি সংকট মূলত বিগত ফ্যাসিবাদী সময়ে রেখে যাওয়া সমস্যা। রাতারাতি এসব সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। আমরা সফলভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি এবং ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও মজুত সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ