শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৬৪ জেলার তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপকে নতুন দায়িত্ব বিতর্ক ও অস্থিরতার মুখে অনূর্ধ্ব-২০ ফুটবল দল: সংবাদ সম্মেলনে অনুপস্থিত কোচ ও অধিনায়ক ফটিকছড়িতে পুলিশের অভিযানে গ্রেপ্তার দুর্ধর্ষ সন্ত্রাসী মোবারক, রিমান্ড মঞ্জুর গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী নতুন মার্কিন নিষেধাজ্ঞায় কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়: ইরানের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা, ডিসেম্বরে ভোটের লক্ষ্য ইসির সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণে ক্ষুব্ধ বিরোধীদলীয় নেতা, দাবি করলেন দুঃখ প্রকাশের মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভরশীল: পররাষ্ট্রমন্ত্রী প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা বন্ধে সরকারকে আইনি নোটিশ নওগাঁর মান্দায় মেয়েদের প্রশিক্ষণ বরাদ্দের ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আব্দুল মুহিত

প্রতিবেদকের নাম

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মোহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। গ্রেড-১ মর্যাদায় তাকে দুই বছরের চুক্তিতে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

বর্তমানে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর হিসেবে কর্মরত মোহাম্মদ আব্দুল মুহিতের বর্তমান পদের অবশিষ্ট মেয়াদ বাতিল করে তাকে লন্ডনে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছর এই পদে বহাল থাকবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাগুলো এই নিয়োগকালীন সময়ের জন্য স্থগিত থাকবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, লন্ডনে দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। তার এই নিয়োগের অন্যান্য শর্তাবলি পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ