সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: নতুন দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ

প্রতিবেদকের নাম

রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মু. মাহবুবুর রশীদ। নতুন কমিশনার হিসেবে তাঁকে রংপুর মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে পুলিশের আরও কয়েকজন কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে। এছাড়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী ও সন্তানসহ চারজন হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন। সেই সময় হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করার তথ্য জানিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ