রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের পুনর্বাসনের আগে বিচারের দাবি হাসনাত আবদুল্লাহর ৭ নভেম্বরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপি-র ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু এআই যুগে সফটওয়্যারের কোয়ালিটি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ ব্যাংক এশিয়ায় কল সেন্টার ম্যানেজার পদে নিয়োগ রাষ্ট্রপতি: ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জন সম্ভব সিলেট টেস্টে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে যত রেকর্ড হৃদয়ের রেকর্ড ২৪২ রানে ভর করে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে নদীতে ডুবে পাঁচ শিশুর প্রাণহানি ঘটেছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান। নিহত শিশুরা হলো মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া ও আরিবা, নেমাজের দুই মেয়ে সুমি ও সুরাইয়া এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে থাকায় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল। চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত, যা পদ্মা নদীর একটি শাখা। সাম্প্রতিক বৃষ্টি ও পদ্মা নদীর পানি বাড়ার কারণে নদীটি পানিতে পূর্ণ হয়ে উঠেছিল। দুপুরে গোসলে নামার পর শিশুগুলো পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ