বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রতিবেদকের নাম

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীবাহী গাড়ি আটকে মিষ্টি খাওয়ার টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে শুরু হওয়া এই সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত গড়িয়েছিল। এতে বরসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা এলাকা থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীদের গাড়ি গাবতলী বাজার এলাকায় পৌঁছায়। সেখানে ধীতপুর বড়বাড়ি এলাকার কয়েকজন যুবক গাড়িটি আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন। এ নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইট-পাটকেল ও ঢিল ছোড়াছুড়ির ঘটনায় বর মো. হানিফ ও তার বাবা হবি মিয়াসহ অন্তত ৫০ জন আহত হন।

সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বরপক্ষের হেলাল উদ্দিনের অভিযোগ, ধীতপুর বড়বাড়ি এলাকার কাজলের ভাই ও ভাতিজারা পরিকল্পিতভাবে গাড়ি আটকে টাকা দাবি করেছিলেন। এতে তাদের পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ধীতপুর বড়বাড়ি এলাকার মোহাম্মদ কাজল দাবি করেন, বরযাত্রীর গাড়ির কারণে বাজারে যানজট সৃষ্টি হয়েছিল। একটি অটোরিকশার চালকের সঙ্গে বরপক্ষের বাগ্‌বিতণ্ডা হলে স্থানীয়রা তা থামাতে যান, তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে তাদের পক্ষের ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন বলে তিনি জানান। প্রতিবেদনে যোগ করা তথ্য: বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু।

অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদ

  • বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
  • খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • এক কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায় সরকার: প্রতিমন্ত্রী নুর
  • স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
  • জরুরি বিভাগে মোমবাতির আলোয় চিকিৎসা, অকেজো জেনারেটর-আইপিএস
  • চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
  • ৫০০ বছরের পুরোনো বিশ্ব মানচিত্রে পরিবর্তন, তীব্র আপত্তি যুক্তরাষ্ট্রের
  • নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই: কাদায় চাপা পড়েছে সবাই
  • বরাদ্দকৃত কক্ষজুড়ে উইপোকা, রাগে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ