বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা: প্রক্টরিয়াল টিমের হস্তক্ষেপে উদ্ধার

প্রতিবেদকের নাম

রাজধানীর কলতাবাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের এক ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে ওই ছাত্রী যে মেসে থাকেন, সেখানে র‍্যাব পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি অভিযান চালায়। তারা ওই শিক্ষার্থীকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করলে মেসে থাকা অন্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, সকালে শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সূত্রাপুর থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে উপস্থিত হন। শিক্ষক ও প্রক্টরিয়াল টিমের দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত ওই শিক্ষার্থীকে না নিয়েই র‍্যাব পরিচয়ধারীরা চলে যেতে বাধ্য হয়। বর্তমানে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহমেদ ইহসানুল কবির জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং দেখেন শিক্ষার্থীকে গাড়িতে তোলা হয়েছে। তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি এবং শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার বিষয়টি নিশ্চিত করতে বলি। শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনগত প্রক্রিয়ায় হওয়া উচিত। তার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।’ বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং এর পেছনে কোনো অনিয়ম বা অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. তারেক বিন আতিক জানান, ওই শিক্ষার্থী তাকে ফোন করে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তার ভাষ্যমতে, র‍্যাব পরিচয়ধারীরা প্রথমে ভুল করে আসার কথা বললেও পরে চুরির মামলার আসামি ধরার দাবি করে। তবে তারা মামলার কোনো বিস্তারিত তথ্য বা পরিচয়পত্র দেখাতে রাজি হয়নি। অধ্যাপক তারেক বিন আতিকের ধারণা, শিক্ষার্থীর বোনের সাবেক স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এই মামলাটি হয়ে থাকতে পারে।

সূত্রাপুর থানার ওসি আনোয়ার জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তিনি নিশ্চিত করেন যে, যারা এসেছিল তারা র‍্যাবের সদস্য ছিল এবং একটি মামলার অভিযোগে ওই শিক্ষার্থীকে নিতে চেয়েছিল। পরবর্তীতে জানা যায়, এটি মূলত একটি পারিবারিক বিরোধ সংক্রান্ত মামলা। তবে মামলার বিস্তারিত জানতে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ওসি ব্যস্ততার কথা বলে আর কোনো মন্তব্য করেননি।

ঘটনাটি ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ