শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক ইউনিট পরিদর্শনে ১০০ কেজি বারবেল তুলে ভাইরাল মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট ২০২৭ সালের হজ নিবন্ধন: ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ হুথিদের ওপর সামরিক হামলার অনুরোধ সৌদি যুবরাজের, প্রত্যাখ্যান করলেন ট্রাম্প ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি কমিটি গঠন: পূর্ণ হলো ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন: পুতিনের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক আজ মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত এআই প্রযুক্তিতে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি ১০ শতাংশের বেশি, সতর্কবার্তা গবেষকদের জাতীয় রাজস্ব বোর্ডের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি

সুপ্রিম কোর্ট দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

প্রতিবেদকের নাম

সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বার সভাপতি অভিযোগ করেন, বিগত সরকারের শাসনামলে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও মর্যাদা পুনরুদ্ধারে এসব দলীয় বিচারপতির বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদসহ বিচারালয়ের সার্বিক পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে এক মাসের সময়সীমা বেঁধে দেন তিনি।

সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে শুনানিতে উদ্ভূত পরিস্থিতি নিয়েও কথা বলেন ব্যারিস্টার খোকন। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যা এই সংকটময় মুহূর্তে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচার বিভাগের সংস্কার ও আইনজীবীদের অধিকার রক্ষায় তিনি তার অবস্থানে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ