শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি কমিটি গঠন: পূর্ণ হলো ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন: পুতিনের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক আজ মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত এআই প্রযুক্তিতে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি ১০ শতাংশের বেশি, সতর্কবার্তা গবেষকদের জাতীয় রাজস্ব বোর্ডের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্য উদঘাটন: বন্ধুর বাসা থেকে উদ্ধার নির্ধারিত ফি ১০০ টাকা হলেও আদায় হচ্ছে ২০০, ময়লা ব্যবস্থাপনায় অনিয়ম অব্যাহত চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক, কারাগারে প্রেরণ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ৬০ দিনের গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্য উদঘাটন: বন্ধুর বাসা থেকে উদ্ধার

প্রতিবেদকের নাম

রাজধানীর লালবাগে নিখোঁজ হওয়ার তিন দিন পর শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর রনি নিখোঁজ হলে তার স্বজনরা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান জানান, মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বিসি দাস স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে অভিযান চালানো হয়। শুক্রবার ভোরে ভবনটির নিচতলার পেছনের মাটি খুঁড়ে বালুচাপা অবস্থায় রনির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: পরে মাসুমের দেখানো মতে তার বাসার পেছন থেকে মাটিতে বালুচাপা দেয়া অবস্থায় রনির লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ