মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১৫ ডলার বরিশালে ভাড়া বাসায় অসুস্থ মায়ের মৃত্যু, স্বজনদের নিয়ে নানা প্রশ্ন চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা দা সিলভা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জাপানের সহায়তায় প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল মন্ত্রণালয় শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে আদালতে নতুন মামলা ঠাকুরগাঁও উপনির্বাচন: শান্তি বজায় রাখতে মোতায়েন ২১ প্লাটুন বিজিবি জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ফেনীতে প্রধানমন্ত্রী: দিনভর থাকছে নানা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রতিবেদকের নাম

আগামী ১ অক্টোবর, বৃহস্পতিবার ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী এই সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর এই সফরের দিন ধার্য থাকলেও পরবর্তীতে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুর ১টা ১৫ মিনিটে তিনি পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর দেড়টায় সেখানে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় পৌঁছে রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠের ওই অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিদের সম্মানী প্রদানের বিষয়টিও কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। সবশেষে বিকেল ৫টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন এবং রাত ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতির কাজ চলছে। ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে সভাস্থল, মঞ্চ এবং উদ্বোধনী ফলক তৈরির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সেখানে বিশুদ্ধ পানি, বহনযোগ্য শৌচাগার ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ রাখতে সড়ক ও জনপথ বিভাগ ফেনী-পরশুরাম প্রধান সড়ক এবং পরশুরাম-সুবার বাজার সড়কের বিভিন্ন অংশ সংস্কার ও মেরামত করছে। পাশাপাশি ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠ এবং আশপাশের এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজও চলছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ