বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা আগামী দুই মাসের মধ্যে নতুন মজুরি পাবে শ্রমিকরা: প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বস্তি, কমছে ডলারের দাম, মার্কিন নির্বাচনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

বড়দিন উদযাপনে চাহিদার চেয়ে ১ কোটি টাকা বেশি দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

আসন্ন ২৫ ডিসেম্বর ‘শুভ বড়দিন ২০২৬’ উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদানের আবেদন করা হয়েছিল। তবে আবেদনের চেয়ে ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুদান প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। এসব কার্যক্রমের জন্য ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা বিশেষ অনুদান চাওয়া হয়েছিল।

এর আগে সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো একটি সারসংক্ষেপের ভিত্তিতে প্রধানমন্ত্রী এই বিশেষ অনুদানের অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কাজের জন্য এই তহবিল ব্যবহারের পরিকল্পনা রয়েছে ট্রাস্টের।

মন্ত্রণালয়ের সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, বড়দিন উৎসবের আয়োজনে ধর্মীয় ট্রাস্টটি ২ কোটি টাকা বিশেষ অনুদানের দাবি জানিয়েছিল। প্রধানমন্ত্রীর দপ্তর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আর্থিক বরাদ্দের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকায় নির্ধারণ করে তা অনুমোদনের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ