বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা

ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ

প্রতিবেদকের নাম

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৪ নভেম্বর) তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। তাকে আনুষ্ঠানিকভাবে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা ডিবির বরাতে জানান, এখনো তাকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।

অন্য কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে কিনা সে প্রসঙ্গে ডিএমপির মিডিয়া উইং থেকে কেবল ইকবাল সোবহান চৌধুরীর কথাই জানানো হয়। তবে টেলিভিশনটির নিউজরুম সূত্র দাবি করেছে, প্রতিষ্ঠানটির আরও দুজন সাংবাদিককেও ডিবি পুলিশ তাদের কার্যালয়ে নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ