সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে এই মামলায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে একই ঘটনায় জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গত ২৬ আগস্ট দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার ২৩ নম্বর মামলার সূত্র ধরে তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল গোয়েন্দা পুলিশ। যাত্রাবাড়ী থানার ২৬ আগস্ট ২০২৪ তারিখের একটি হত্যা মামলা দায়ের হয়।