শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন মোহিত মালিক ফ্রান্সে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ: গ্রেপ্তার ৪৪৮ শিগগিরই জানতে পারবেন: ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের শর্টকাটে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেশে হামের প্রকোপ অব্যাহত, একদিনে আরও ৪ জনের মৃত্যু পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে ৪৮০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি শনিবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রমজান আসার আগেই ছোলার দাম কেজিতে বাড়ল ১৫ টাকা শিশুদের মেধায় সমৃদ্ধ হবে ভবিষ্যৎ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

দেশে হামের প্রকোপ অব্যাহত, একদিনে আরও ৪ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম

সারা দেশে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৩১৪ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ জন প্রাণ হারিয়েছেন। বর্তমানে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৫ জন, যার ফলে এ পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ২৪ হাজার ২৯৪ জনে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৮২ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২ হাজার ৩৯৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ