সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, জানালেন অর্থমন্ত্রী

প্রতিবেদকের নাম

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাবে বেশ কিছু গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, গঠিত বিশেষ কমিটির মাধ্যমে ফরেনসিক অডিট চালিয়ে এসব অসংগতি চিহ্নিত করা হয়েছে।

বিশেষজ্ঞদের পর্যালোচনার পর এই প্রতিবেদন খুব শিগগিরই প্রকাশ করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে সঠিক কোনো কাজ করা সম্ভব নয়, এটি নিজের সঙ্গেই প্রতারণা। তিনি আরও বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য, তাই বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। এছাড়া পরিসংখ্যান ব্যুরোর জনবলের ঘাটতির বিষয়টিও বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

অতীতের অনিয়মের উৎস খোঁজার জন্য এই ফরেনসিক অডিট করা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, কাউকে লক্ষ্যবস্তু করা এর উদ্দেশ্য নয়। তার মতে, তথ্য যত বেশি উন্মুক্ত করা হবে, ততই ভুল ও অসংগতিগুলো বেরিয়ে আসবে, যা ভবিষ্যতে সঠিক পরিসংখ্যান তৈরির সুযোগ করে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ