সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক সমর্থন অফিসে নয়, ব্যালটেই দেখাবেন: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকের নাম

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন যে, কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকলে তা কেবল ব্যালট বাক্সে প্রকাশ করতে হবে, কোনোভাবেই সরকারি অফিসে নয়। তিনি উল্লেখ করেন, একজন কর্মকর্তার রাজনৈতিক আদর্শ থাকা ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু সেই সমর্থন যেন কোনোভাবেই সরকারি দায়িত্ব পালনে বা অফিসিয়াল কার্যক্রমে প্রতিফলিত না হয়।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন বিসিএস কর্মকর্তাদের সামনে তিনি এসব কথা বলেন। কর্মজীবনে কর্মকর্তাদের কী করা উচিত বা অনুচিত, সে বিষয়ে দীর্ঘ আলোচনার পরিবর্তে তিনি নিজেদের বিবেক ও সদিচ্ছা প্রয়োগের ওপর বেশি জোর দিয়েছেন।

সেবাগ্রহীতাদের সাথে আচরণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটি ‘গোল্ডেন রুল’ বা স্বর্ণালী নিয়মের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘ট্রিট আদার্স হাউ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড’—অর্থাৎ, অন্যের কাছ থেকে নিজের জন্য যে ধরনের সম্মানজনক ব্যবহার প্রত্যাশা করেন, সেবা নিতে আসা নাগরিকদের সাথেও ঠিক তেমনই আচরণ করতে হবে। জীবনের যেকোনো পর্যায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন হতে পারে, তাই সাধারণ মানুষকে হয়রানি না করে মানবিক ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

প্রশাসনের কার্যক্রমে আইনি কাঠামোর বাধ্যবাধকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, বিধিবদ্ধ নিয়ম ও আইনের বাইরে গিয়ে কাজ করার কোনো অবকাশ নেই। তবে আইন প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সাথে মানবিক আচরণ বজায় রাখা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনই একজন দক্ষ কর্মকর্তার প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ