সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশের কাছে কেন ধর্না দিচ্ছেন শেখ হাসিনা, প্রশ্ন রিজভীর

প্রতিবেদকের নাম

ফ্যাসিস্ট শেখ হাসিনা বর্তমানে কেন বিদেশের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন এবং রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আইন ও আদালত নিজস্ব গতিতেই চলবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একজন মানুষের কোনো ধরনের ন্যূনতম লজ্জা না থাকলে এসব কাজ করতে পারেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনের বিষয়টিকে ‘লজ্জাহীন’ হিসেবে আখ্যায়িত করেছেন রিজভী। তিনি বলেন, অসংখ্য ছাত্র, শিশু, শ্রমিক ও সাধারণ মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কিভাবে দেশে ফিরে আসার দুঃস্বপ্ন দেখেন এবং জনসংবর্ধনা পাওয়ার আশা করেন? জুলাই গণঅভ্যুত্থানের কথা তিনি ভুলে গেলেও এ দেশের মানুষ কখনোই ভুলবে না। আবু সাঈদ ও মুগ্ধর মতো তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর যে নির্মম হামলা চালিয়েছিল, তা ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে থাকবে। শহীদদের ত্যাগ দেশের মানুষ হৃদয়ে ধারণ করে। ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং জনগণের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে সর্বদা অনুপ্রাণিত করে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন। হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেলেও এদেশের মানুষ তা কখনো ভুলবে না উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ দেশের মানুষ কখনো ভুলবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ