সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্টের জন্য আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টি বিভিন্ন মাধ্যমে তিনিও জেনেছেন। তবে এর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। আবেদনটি আইনসম্মত কি না এবং আবেদনকারী এ ধরনের অধিকার রাখেন কি না, তা সংশ্লিষ্ট আইনের আলোকে যাচাই করা হচ্ছে। এ প্রক্রিয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, বিদেশে আশ্রয় নেওয়া যে কোনো দণ্ডিত আসামিকে ফিরিয়ে আনতে প্রচলিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তাকে ফেরত আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার বিষয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পতিত শক্তিগুলো বিভিন্ন বাস ও সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে। পুলিশ বাহিনী আইন অনুযায়ী কঠোর অবস্থানে থেকে এসব অপতৎপরতা প্রতিহত করছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ