রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৫০০ বার প্রত্যাখ্যাত হয়েও ৩৫ বছরে অনন্য উচ্চতায় শেইলিন শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে ভারতের সুরকে ‘অযৌক্তিক’ বললেন চিফ প্রসিকিউটর সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড বয়স জেনে কানাডীয় প্রেমিকাকে বিয়েতে অস্বীকৃতি ভারতীয় যুবকের, থানায় মামলা এরদোগান: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব গোপালগঞ্জের ডিসি ও এসপি বদল, শীর্ষ পদে বড় রদবদল ডিজিটাল মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের কেবল ডিগ্রিতে নয়, দক্ষতায় গুরুত্ব দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির শুরুর বিপর্যয় সামলে লাঞ্চের আগে তানজিদের ফিফটি ইসলামাবাদে বসছে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার দ্বিতীয় আসর

স্কুলে ভর্তি পরীক্ষার রিট খারিজ: নীতিমালায় হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

প্রতিবেদকের নাম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালে ভর্তি পরীক্ষা চালুর সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বর্তমান নিয়ম বহাল থাকছে।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহিদ তালুকদার। শুনানি শেষে তিনি গণমাধ্যমকে জানান, আদালত পর্যবেক্ষণে বলেছেন যে ভর্তির ক্ষেত্রে লটারি এবং পরীক্ষা—উভয় পদ্ধতিরই সুবিধা ও অসুবিধা রয়েছে। তবে সরকার শিক্ষা নীতিমালার যে পরিবর্তন এনেছে, তাতে আদালত হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেন। এরপরই রিটটি সরাসরি খারিজ করে দেওয়া হয়। জাহিদ তালুকদার আরও জানান, আদালতের লিখিত আদেশ পাওয়ার পর সেটি পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। এ ছাড়া স্কুলে ভর্তির বিষয়টি সরকারের নীতিমালার বিষয় উল্লেখ করে আদালত বলেন, সরকারের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।

উল্লেখ্য, ‘মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ গত ৭ অক্টোবর এই রিটটি দায়ের করেছিলেন। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। এর আগে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়ে ডিজিটাল লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ১৬ মার্চ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক সংবাদ সম্মেলনে লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দেন এবং ওই দিনই মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে কেবল প্রথম শ্রেণিতে লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

রিটকারীপক্ষের আইনজীবী জাহিদ তালুকদার যুক্তি তুলে ধরেছিলেন যে, ভর্তি পরীক্ষা পদ্ধতি সমাজে বৈষম্য তৈরি করবে। তার মতে, দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা কোচিং বা টিউটরের পেছনে ব্যয় বহন করতে না পারায় তারা মেধাবী হওয়া সত্ত্বেও পিছিয়ে পড়বে। এছাড়া শিক্ষাবিদদের আশঙ্কা ছিল, ভর্তি পরীক্ষা পুনরায় চালু হলে কোচিং বাণিজ্যের প্রসার ঘটবে এবং কোমলমতি শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি হবে। জনস্বার্থে দায়ের করা এই রিটটি খারিজ হওয়ায় সরকারি সিদ্ধান্তই এখন চূড়ান্ত হিসেবে কার্যকর থাকবে। তবে পরীক্ষাই বেশি ভালো, কারণ সেখানে মেধাবীরা সুযোগ পাবে। শিক্ষাবিদদের আশঙ্কা—এই ব্যবস্থার ফলে কোচিং বাণিজ্য মাথাচাড়া দিয়ে উঠবে এবং খুদে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নামে মানসিক চাপের মুখে পড়বে। মূলত এসব কারণেই জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ