অনলাইন ডেটিং অ্যাপে পরিচয়ের পর বিয়ের আশ্বাসে ভারতে এসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েছেন কানাডার ৬১ বছর বয়সী এক নারী। বয়সের ব্যবধান প্রকাশ্যে আসার পর প্রেমিকা হিসেবে ভারতে আসা ওই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেমিকাটির ভারতীয় প্রেমিক। রাজস্থানের নিমরানায় ঘটনাটি ঘটার পর কানাডা দূতাবাসের সহায়তায় পুলিশ তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। তাই অনলাইন অ্যাপের মাধ্যমে ভারতের এক যুবকের প্রেমে পড়েন কানাডার ৬১ বছর বয়সী এক নারী। কোটপুতলি-বেহরোর জেলার ওই এলাকায় বিয়েকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়ার পর পুলিশ ডাকা হয়। সেই প্রেমের টানে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভারতে এসেছেন ওই নারী। এতে হতাশ হয়ে কানাডা দূতাবাসের দ্বারস্থ হয়েছেন ওই নারী। ধীরে ধীরে তাদের কথাবার্তা ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপ নেয়।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, বছরখানেক আগে ডেটিং অ্যাপের মাধ্যমে কানাডীয় এই নারীর সঙ্গে হরিয়ানার পানিপাত এলাকার এক বেসরকারি স্কুলের শিক্ষক নিতিনের পরিচয় হয়। দীর্ঘদিনের ভার্চুয়াল যোগাযোগের পর দুজনেই বিয়ে করার সিদ্ধান্তে পৌঁছান। সেই পরিকল্পনা মাফিক পর্যটন ভিসা নিয়ে গত ১১ই নভেম্বর দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন ওই নারী। সেখান থেকে নিতিন তাকে অভ্যর্থনা জানিয়ে রাজস্থানের নিমরানায় তার চাচা-চাচির একটি আবাসিক ফ্ল্যাটে নিয়ে যান।
ফ্ল্যাটে অবস্থানকালে দুই দিন তাদের বিয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে। তবে বিয়ের চূড়ান্ত কাগজপত্রের আলোচনার একপর্যায়ে ওই নারীর আসল বয়স যে আনুমানিক ৬১ বছর, তা স্পষ্টভাবে উন্মোচিত হয়। এরপরই সুর বদলে ফেলে যুবক নিতিন আর ওই নারীকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বিরোধ ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
পরিস্থিতি প্রতিকূলে দেখে গত ১৩ই নভেম্বর ভুক্তভোগী কানাডীয় নারী সরাসরি দিল্লিতে কানাডা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং বিস্তারিত তুলে ধরেন। দূতাবাস বিষয়টি নিমরানা থানাকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিতিন ও ওই নারীকে থানায় নিয়ে আসে। পরে যুবকটিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং নারীকে নিরাপত্তার স্বার্থে কোটপুতলির কোর সেন্টারে রাখা হয়েছে। নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানান, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের ফলাফলের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।