শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি আইসিজে -: মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে ভারতীয় ডিজাইনারের লাল পোশাকে নজর কাড়লেন কেট মিডলটন অগ্নিসন্ত্রাসীদের জবাব দেওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান মাহ্‌দী আমিন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছেন টিউলিপ সিদ্দিক গোপালগঞ্জে অস্থিরতা: সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ লালমনিরহাটে এক দিনের সরকারি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট অপশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সহিংসতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, নতুন দরে স্বস্তি

প্রতিবেদকের নাম
দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই নতুন দাম নির্ধারণ করা হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দরপতনের কারণেই এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায় কেনা যাবে, যা আগে ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। অর্থাৎ ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকায় বিক্রি হবে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ১৮০ টাকায় বিক্রি হবে। বিক্রয়মূল্যের সাথেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। তবে গহনার নকশাভেদে মজুরি বাবদ অতিরিক্ত খরচ প্রযোজ্য হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরে দেশের বাজারে মোট ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৭৩ বার কমানো হয়েছে, এছাড়া ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ