বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান, ৩ নম্বর সতর্ক সংকেত স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী কিম জং–উনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ দাউদ ইব্রাহিমের ব্যবহৃত মুসাফিরখানা ভাঙতে বুলডোজার প্রস্তুত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমেছে অন্যান্য ধাতুর দরও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে এস্তোনিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে শনাক্ত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমেছে অন্যান্য ধাতুর দরও

প্রতিবেদকের নাম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি কঠোর হওয়ার জোরালো সম্ভাবনা এবং ডলারের মান বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে।

বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে মূল্যবান এ ধাতুটির দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে লেনদেন হয়। এর আগে দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দর। এছাড়া ডিসেম্বর মেয়াদে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের দামও ২ দশমিক ৩ শতাংশ কমে ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের বিনিময় হার ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছানোয় স্বর্ণের দামের ওপর এই অস্থিরতা তৈরি হয়েছে। এতে করে অন্য মুদ্রার ক্রেতাদের কাছে স্বর্ণ কেনা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়েছে। সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা জানান, মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের ক্রমবর্ধমান প্রত্যাশা সরাসরি স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করছে।

ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকদের সাম্প্রতিক বক্তব্যও বাজারে বড় প্রভাব ফেলেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আবারও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। একইভাবে সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম আগামী বসন্তের মধ্যে কয়েক দফা সুদের হার বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। বাজার বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৯৭ দশমিক ৮ শতাংশ। সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়, যা দাম কমার অন্যতম কারণ। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ২ দশমিক ২ শতাংশ।

বিনিয়োগকারীরা এখন ফেডারেল ওপেন মার্কেট কমিটির অক্টোবর বৈঠকের কার্যবিবরণীর দিকে তাকিয়ে আছেন, যা বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় প্রকাশ হওয়ার কথা রয়েছে। বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান মনে করেন, এই কার্যবিবরণী থেকে কর্মকর্তাদের অবস্থান এবং ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত সুদের হার বাড়ার বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’।

স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুর বাজারেও বড় দরপতন দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে, যা ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। এছাড়া প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে ৯৪৪ ডলার ৭৫ সেন্টে লেনদেন হয়েছে। অন্যদিকে বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদের তথ্যমতে, আগামী বছর প্লাটিনামের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকলেও বুধবার এর দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত প্লাটিনামের দাম ৩০ শতাংশ কমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ