বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান, ৩ নম্বর সতর্ক সংকেত স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী কিম জং–উনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ দাউদ ইব্রাহিমের ব্যবহৃত মুসাফিরখানা ভাঙতে বুলডোজার প্রস্তুত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমেছে অন্যান্য ধাতুর দরও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে এস্তোনিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে শনাক্ত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ

প্রতিবেদকের নাম

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে একদল উগ্র জনতা এই হামলা চালায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ১৫ নভেম্বর শহরজুড়ে নাশকতার অভিযোগে আটককৃত আসামিদের ছাড়িয়ে নিতেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর শহরজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল টুঙ্গিপাড়া থানা পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় সন্ধ্যায়, যখন বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলি চালালেও নেতাকর্মীদের প্রবল তোপের মুখে তাদের পিছু হটতে হয়। এরপরই ক্ষুব্ধ জনতা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়িও পুড়ে যায় এবং কর্তব্যরত সদস্যরা হামলার শিকার হন।

পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় যখন হামলাকারীরা থানার ভেতরে হামলা শেষ করে সংসদ সদস্য জিলানীর বাড়ির দিকে অগ্রসর হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, হেলমেট পরিহিত এবং দেশীয় অস্ত্রধারী কিছু ব্যক্তি জয় বাংলা স্লোগান দিতে দিতে হামলার নেতৃত্ব দিচ্ছে। মূলত থানার ভেতরে তাণ্ডব চালিয়ে আসামিদের মুক্ত করার পরই এমপি জিলানীর বাড়িতে আগুনের ঘটনাটি ঘটে। দফায় দফায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ