বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান, ৩ নম্বর সতর্ক সংকেত স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী কিম জং–উনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ দাউদ ইব্রাহিমের ব্যবহৃত মুসাফিরখানা ভাঙতে বুলডোজার প্রস্তুত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমেছে অন্যান্য ধাতুর দরও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে এস্তোনিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে শনাক্ত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিগত স্বৈরাচারী সরকারের সময় গঠিত শক্তিশালী সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে শ্রমশক্তি আমদানিতে অনাগ্রহ দেখিয়েছিল বেশ কিছু দেশ। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, ওই সময়ে বিদেশ গমনেচ্ছু সাধারণ মানুষ প্রতারণার চরম শিকার হয়েছিলেন। সিন্ডিকেটের অসাধু লোকজন বিদেশ পাঠানোর নামে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে, যার ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ বা ধীর করে দিয়েছিল। তিনি বলেন, বিদেশ গমনের কথার ক্ষেত্রে সিন্ডিকেটের যে সমস্যা, বিশেষ করে মানুষকে ঠকানো প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়ে। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়াতে গমন করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রসঙ্গ টেনে জানান, আলোচনার মাধ্যমে সরকার সফলভাবে ওই সমস্যার সমাধান করেছে। বর্তমানে প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে প্রায় ১ হাজার জন রয়েছেন, যারা বিগত স্বৈরাচারের আমলে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য অথবা ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত হয়েছেন। আমরা সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ যাওয়ার যে খরচটি লাগে, সেই খরচটি ব্যয় করার মাধ্যমে প্রায় ১০,০০০ মানুষকে পাঠাতে সক্ষম হব।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর শ্রমবাজার নিয়ে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেশ কয়েকটি দেশের সঙ্গে নতুন করে আলোচনা চলছে। ওইসব দেশ বাংলাদেশ থেকে গাড়ি চালকসহ বিভিন্ন পেশায় নতুন জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া যারা মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে, সেসব সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

রেমিট্যান্স প্রবাহ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো অর্থ। বৈধ চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও হুন্ডি প্রতিরোধে পদক্ষেপ নিয়েছে। দেশের তফসিলি ব্যাংক ও বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট সহজ করায় অর্থ পাঠানোর নতুন পথ তৈরি হয়েছে। এতে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় ট্রান্সফার খরচ কমেছে এবং দ্রুত রেমিট্যান্স পৌঁছানো সম্ভব হচ্ছে। এ ছাড়া বৈধ পথে রেমিট্যান্স উৎসাহিত করতে সরকার প্রবাসীদের জন্য নগদ প্রণোদনার ব্যবস্থাও রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ