বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনার ফেরার গুঞ্জনে উত্তপ্ত রাজনীতি ও গঙ্গার পানি চুক্তি নিয়ে শঙ্কা আইবিসির: পুলিশের হয়রানিতে শ্রমিকনেতারা বাসায় থাকতে পারছেন না রাজধানীর বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়ি ও থানায় ভাঙচুর-অগ্নিসংযোগ অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনা কি ফুরিয়ে আসছে? পিরোজপুরে সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ সংসদ ভবনে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের রুদ্ধদ্বার বৈঠক গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, এআই নজরদারির আওতায় ল্যান্ডসাইড

রাজধানীর বাসা থেকে আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

প্রতিবেদকের নাম

রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

নুরুল ইসলাম নাহিদ সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য।

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে ৭ম, ৯ম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।

এর আগে, গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব চেয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রাথমিক অনুসন্ধানে সাবেক এই মন্ত্রীর নামে ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকা এবং তার স্ত্রীর নামে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ শনাক্ত হয়। আয়বহির্ভূত এই সম্পদ অর্জনের উৎস এবং প্রকৃত হিসাব জানতে দুদক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের প্রক্রিয়া শুরু করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ