শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি আইসিজে -: মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে ভারতীয় ডিজাইনারের লাল পোশাকে নজর কাড়লেন কেট মিডলটন অগ্নিসন্ত্রাসীদের জবাব দেওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান মাহ্‌দী আমিন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছেন টিউলিপ সিদ্দিক গোপালগঞ্জে অস্থিরতা: সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ লালমনিরহাটে এক দিনের সরকারি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট অপশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সহিংসতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট অপশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত পতিত ও পলাতক অপশক্তি দেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতান্ত্রিক জনগণ এই সন্ত্রাসী গোষ্ঠীর বিষদাঁত ভেঙে দেবে। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের সন্ত্রাসী চরিত্র অপরিবর্তিত রয়েছে।

ফ্যাসিস্ট অপশক্তির যেকোনো পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে সকল চক্রান্ত রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রমনা সকল রাজনৈতিক শক্তিকে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করেন, জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার পর বর্তমান নির্বাচিত সরকার এখন অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে।

সরকারের লক্ষ্য কেবল বিশেষ কোনো গোষ্ঠী নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ যেন অর্থনীতির প্রকৃত সুফল ভোগ করতে পারে। অর্থনৈতিক বৈষম্য দূর করে জনবান্ধব রাষ্ট্র গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল করতে সরকারের এই প্রচেষ্টা চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ