শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি আইসিজে -: মিয়ানমারে ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যার প্রমাণ মিলেছে ভারতীয় ডিজাইনারের লাল পোশাকে নজর কাড়লেন কেট মিডলটন অগ্নিসন্ত্রাসীদের জবাব দেওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান মাহ্‌দী আমিন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলার পরিকল্পনা করছেন টিউলিপ সিদ্দিক গোপালগঞ্জে অস্থিরতা: সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ লালমনিরহাটে এক দিনের সরকারি সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট অপশক্তির বিষদাঁত ভেঙে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সহিংসতা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাহ্‌দী আমিন: শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে

প্রতিবেদকের নাম

জাতীয় বাজেটে আর্থিক সীমাবদ্ধতা থাকলেও শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে এশিয়ার দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। বুধবার থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল আয়োজিত এক উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে তিনি এ আহ্বান জানান। ‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট: অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ সংলাপে মাহ্‌দী আমিন শিশুদের টেকসই ও কার্যকর অর্থায়নের ওপর জোর দেন।

উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা খাতে বিনিয়োগ সবসময়ই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তিনি আরও বলেন, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ব্যয় করা অর্থ কোনো সাধারণ খরচ নয়, বরং এটি একটি জাতির দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের জন্য সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ। বর্তমানের অর্থনৈতিক সংকটের দোহাই দিয়ে কোনোভাবেই ভবিষ্যৎ প্রজন্মের অধিকার ও বিকাশের পথ সংকুচিত করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

এশিয়ার ভবিষ্যৎ নির্মাণের কেন্দ্রে শিশুদের রাখাকে রাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন মাহ্‌দী আমিন। তিনি বলেন, একটি আত্মমর্যাদাশীল, জ্ঞানভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য আজকের শিশুদের মেধা ও মননের সঠিক বিকাশে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে তিনি ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস: কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অব এশিয়াস ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন। উল্লেখ্য, মাহ্‌দী আমিন বর্তমানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের উপপ্রধান নির্বাহী ও চিফ স্ট্র্যাটেজি অফিসার প্যাট্রিক হেইডেন। ইউসুফ রাজা গিলানি তার বক্তব্যে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন নিশ্চিত করার উপায় নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের চিফ প্রোগ্রাম ডেলিভারি অ্যান্ড ইমপ্যাক্ট অফিসার গ্যাব্রিয়েলা ওয়াইজম্যান এবং উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক আরশাদ মালিক। এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি নীতিনির্ধারক, শিশু অধিকারকর্মী, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের অংশীদাররা এই সংলাপে অংশ নিয়ে শিশুদের জন্য বাজেট বরাদ্দের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত রেলিন সিয়ালে তাগালোয়া লিউফালানি, ইন্টার পার্লামেন্টারি স্পিকারস কনফারেন্সের মহাসচিব ও প্রতিনিধিদলের প্রধান এক নাথ ঢাকাল, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ই.এ.এস. বিজয়ন্তী এদিরিসিংহে, নেপালের শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী সস্মিত পোখরেল, চীনের ন্যাশনাল সেন্টার ফর চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডপশনের পরিচালক নি চুনশিয়া এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হারি প্রাবোও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ