বাংলাদেশ পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন একজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি এবং ১৪ জন পুলিশ সুপার।
বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদের সই করা এই প্রজ্ঞাপনে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।