শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মেনোপজের পর অতিরিক্ত দুশ্চিন্তা: মোকাবিলায় কী করবেন নারীরা? আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ইরানে ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু ডার্ক ম্যাটারের রহস্য সমাধানে নতুন পর্যায় সারণির প্রস্তাব বিজ্ঞানীদের দেশের সাত জেলায় ৯১ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিদর্শনে আইজিপি ও বিজিবি মহাপরিচালক প্লাস্টিক বর্জ্য কমাতে বিকল্প হিসেবে আসছে খাদ্যোপযোগী মোড়ক আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, তাওহিদ হৃদয়ের ৪০ শতাংশ জরিমানা রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

চল্লিশ দিনের কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্রতিবেদকের নাম

দেশের বিদ্যমান রাজনৈতিক এবং সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪০ দিনের একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ সময় মহান বিজয় দিবস উদযাপনসহ দেশব্যাপী দলটির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়েছে। সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে। এর ধারাবাহিকতায় ২৫ নভেম্বর রাজধানী ছাড়া দেশের ১১টি মহানগরীতে একই দাবিতে সমাবেশ ও মিছিল হবে। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটির মহিলা বিভাগ।

পরবর্তী পদক্ষেপ অনুযায়ী, ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা সদরে সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। এছাড়া ২ ডিসেম্বর পোশাক শিল্পের সংকট নিরসনে ঢাকায় আলোচনা সভা, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কর্মসূচি রয়েছে। ২ ডিসেম্বর পোশাক শিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।

ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচির মধ্যে রয়েছে ১০ ডিসেম্বর আইনজীবীদের উদ্যোগে মানবাধিকার দিবস পালন, ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা। ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশজুড়ে ‘বিজয় র‌্যালী’ বের করা হবে।

মাসটির শেষভাগে ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা ও দোয়া এবং ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৬ থেকে ৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প পরিচালনা এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হবে। জামায়াতের পক্ষ থেকে এই কর্মসূচি সফল করতে সব শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ