মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

মির্জা আজমকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

প্রতিবেদকের নাম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে বিচারের মুখোমুখি হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের এই আদেশ দেন।

মামলাটিতে মোট আসামি সাতজন, যার মধ্যে মির্জা আজম ছাড়া বাকি ছয়জনই বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। আসামিদের বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায় হিসেবে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। আজ শুনানির সময় গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার গ্রেপ্তারকৃত আসামিরা

  • আমির হোসেন আমু (সাবেক মন্ত্রী)
  • ফারুক খান (সাবেক মন্ত্রী)
  • শাজাহান খান (সাবেক মন্ত্রী)
  • দীপু মনি (সাবেক মন্ত্রী)
  • আবদুর রাজ্জাক (সাবেক মন্ত্রী)
  • তৌফিক-ই-ইলাহী চৌধুরী (সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ